গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ আটক ১

গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ আটক ১

প্রতিকি ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ শাহিন আলম (২০) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব বস্তা ভর্তি গাঁজা তিনি ফাঁকা গ্যাস সিলিন্ডারে ভিতরে করে পাচার করছিলেন।

শাহিন আলম কুড়িগামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকার আক্কাস আলীর ছেলে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহেশপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহেশপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় কুড়িগ্রাম হতে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাসি করা হয়। যাত্রবাহী বাসটির লকারে রাখা ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় রাখা প্লাস্টিকের বস্তাভর্তি গাঁজা (১০ কেজি) জব্দসহ শাহিনকে আটক করা হয় ।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, ফাঁকা গ্যাস সিলিন্ডারে ভিতরে করে ১০ কেজি গাঁজা পাচার করছিলেন শাহিন। যার স্থানীয় অবৈধ বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। আটক শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।