সিদ্ধিরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ চার মাদককারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, আদমজী বিহারী ক্যাম্প ও গোদনাইল আরামবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় এক’শ পুরিয়া হেরোইন ও ৬১টি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।
গ্রেফতারকৃতরা হলো- বরিশালের হিজলা থানাধীন চরদুর্গাপুর গ্রামের মৃত কালু চৌকিদারের ছেলে ওলিল চৌকিদার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন জামালদী গ্রামের আমির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৯), সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার আব্দুল করিমের ছেলে নাসির ওরফে কালু (৩৫) এবং একই থানাধীন গোদনাইল আরামবাগ এলাকার সুলতান ব্যাপারীর ছেলে মাসুদুর রহমান তপন (৩২)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।