সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ১
প্রতিকি ছবি
কুমিল্লার চান্দিনায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনার মূল অভিযুক্ত বোরহান উদ্দিনকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদটি প্রকাশিত হয়। প্রকাশিত যা মুহূর্তেই ভাইরাল হয়। ভাইরাল ওই সংবাদের সূত্র ধরে রাতে বৃদ্ধকে নির্যাতনকারী সুদের কারবারি বোরহানকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম।
বোরহান উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে।
এ বিষয়ে চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, চান্দিনা থানার রসুলপুর গ্রামে সুদের টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনার সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বোরহান দীর্ঘদিন যাবৎ এলাকায় সুদে টাকা বিনিয়োগ করেন। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে টাকা নেয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় সোমবার সকালে তাকে বাড়ি থেকে ধরে এনে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন