জামালপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

জামালপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

জামালপুরের বকশীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে শহিদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শহিদুল্লাহ শেখ বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজের বাড়ির পাশে একটি আমগাছের ডাল কাটতে গাছে ওঠেন শহিদুল্লাহ শেখ। এসময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহিদুল্লাহ।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।