নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত দশ

নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত দশ

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর মালিবাগ জাঙ্গাল এলাকায় দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের মোগড়াপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

এসময় আশেপাশে থাকা লোকজন গিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করেন। এ দুর্ঘটনায় নারী শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। 

সোনারগাঁ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা নয়জনের একটি টিম ঘটনাস্থলে যায়। আমাদের ডুবুরিদল তল্লাশি চালিয়েছে। তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছে কিনা জানা যায়নি। ইতোমধ্যে একটি রেকার এসেছে। আরো একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।