আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

সংগ্রহীত ছবি

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (১০ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

সকাল ১০টা : ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টা ৩০ মিনিট : আগারগাঁওয়ে ডাক ভবনে দুদিন ব্যাপী ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
বিকেল ৪টা : আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।