রেসিপি : রুই আনারস

রেসিপি : রুই আনারস

ছবিঃ সংগৃহীত।

নানা রকম রান্নায় আনারস যোগ করে বাড়তি স্বাদ। সে রকম একটি রেসিপি দিয়েছেন কল্পনা রহমান।

উপকরণ

রুই মাছ: ৮-১০ টুকরা

রসুনবাটা: ১ চা-চামচ

পেঁয়াজ: সেদ্ধ করে বাটা আধা কাপ

কাঁচা মরিচ: ৫-৬টি

মরিচ গুঁড়া: দেড় চা-চামচ

চিনি: ১ চা-চামচ

হলুদ গুঁড়া: ১ চা-চামচ

নারকেলের দুধ: ২ কাপ

সয়াবিন তেল: আধা কাপ

আনারস: গ্রেট করা ১ কাপ

পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ

আনারস: রিং করে কাটা ৫-৬ টুকরা

আদাবাটা: ২ চা-চামচ

লবণ: পরিমাণমতো।

প্রণালি

নিজের পছন্দমতো মাছের টুকরা করে লবণ ও লেবুর রস দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এবার মাছগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভাজতে হবে।

পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিন।

পাত্রে তেল দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা ভালোভাবে কষাতে হবে।

মসলার গন্ধ চলে গেলে আনারস ও অল্প নারকেলের দুধ দিয়ে কষাতে হবে।

এবার নারকেলের দুধ ও পানি দিয়ে পরিমাণমতো ঝোল দিন।

ফুটে উঠলে মাছগুলো বিছিয়ে দিন।

একটু পর চিনি, বেরেস্তা, কাঁচা মরিচ ও আনারসের রিং টুকরাগুলো দিয়ে ঢেকে দিন।

মাছে যখন তেল ছেড়ে দেবে, তখন গরম-গরম ভাত বা পোলাও দিয়ে পরিবেশন করুন।