ডেনমার্ক আরও ১৬ মার্কিন এফ-৩৫ কিনছে

ডেনমার্ক আরও ১৬ মার্কিন এফ-৩৫ কিনছে

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ২.৮ বিলিয়ন ডলার খরচ করে ডেনমার্ক আরও ১৬টি অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় করছে।

উত্তরমেরুর নতুন নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে এসব যুদ্ধবিমান কেনা হচ্ছে বলে ডেনমার্ক শুক্রবার জানিয়েছে। খবর আনাদোলুর।

উত্তর আটলান্টিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে এই ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করেছে এই দেশটি।

চুক্তির অধীনে, নতুন যুদ্ধবিমান ক্রয়ের জন্য ২৯ বিলিয়ন ক্রোনার (প্রায় ২.৮ বিলিয়ন ডলার) ব্যয় হবে। এতে ডেনমার্কের মোট এফ-৩৫ যুদ্ধবিমানের সংখ্যা দাাঁড়াবে ৪৩টিতে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন এই পদক্ষেপকে ডেনিশ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে এক 'ঐতিহাসিক' পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন।

পলসেন বলেন, আমি গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফরকালে এই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।

যুদ্ধবিমান ক্রয়ের পাশাপাশি ডেনমার্কের সরকার উত্তরমেরু অঞ্চলে সামরিক উপস্থিতি এবং অবকাঠামো শক্তিশালী করার জন্য ২৭.৪ বিলিয়ন ক্রোনার (২.৭ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এ ব্যপারে দেশটি প্রতিবেশী গ্রিনল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় তৈরি করা একটি পরিকল্পনা।

এই পরিকল্পনার মধ্যে রয়েছে নুউকে আর্কটিক কমান্ডের জন্য একটি নতুন সদর দপ্তর স্থাপন, গ্রিনল্যান্ড এবং ডেনমার্ককে সংযুক্তকারী একটি উত্তর আটলান্টিক সাবমেরিন কেবল, পাশাপাশি দুটি অতিরিক্ত আর্কটিক জাহাজ, ড্রোন এবং সামুদ্রিক টহল বিমান ক্রয়।

ডেনমার্কের প্রতিরক্ষা বিভাগের প্রধান মাইকেল হাইল্ডগার্ড বলেন, ডেনিশ সশস্ত্র বাহিনীর কাজ হল সমগ্র রাজ্য জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে সব ক্ষেত্রে ন্যাটোর কাঠামোর মধ্যে থেকে গ্রিনল্যান্ড, ফ্যারো দ্বীপপুঞ্জ এবং ডেনমার্ককে রক্ষা করা।