২০২৭ বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

২০২৭ বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ফাইল ছবি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি ‍উঠবে র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল। সরাসরি বিশ্বকাপে খেলতে তাদের আরও দুই ধাপ উন্নতি করতে হবে। 

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে পরাজিত হয়ে বড় ধাক্কাই বটে মেহেদি হাসান মিরাজের দলের জন্য। তবে বাকি দুই ম্যাচ জিতলে র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকছে। শীর্ষ আটে জায়গা করতে না পারলে বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে মিরাজ-তাসকিনদের।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাসহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল বাছাইপর্বের বাধা ছাড়াই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে আসা। 

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইতোমধ্যে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে তাই বাকি দুই ম্যাচেই জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেও নেয়, তবুও তারা র‍্যাঙ্কিংয়ের নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান ৮০ রেটিং পয়েন্ট নিয়েই নিজেদের দশম অবস্থানে রয়ে যাবে। এরপর র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে।

যদি আফগানিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করতে পারে বাংলাদেশ, তবে উইন্ডিজদের বিপক্ষে দু’টি ম্যাচ জিতলেই র‍্যাঙ্কিংয়ের নবম অবস্থানে উঠে আসবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর যদি সিরিজে হেরে যায়, তবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার বিকল্প থাকবে না বাংলাদেশের সামনে।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল (স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সহ) সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, তবে এই সময়ের মধ্যে বাংলাদেশের তুলনায় বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারত সিরিজের আগে এফটিপিতে বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। মাঝে লম্বা সময় কেটে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। তাই এখনই র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলতে না পারলে জটিল সমীকরণের মারপ্যাচে পড়তে হবে বাংলাদেশকে।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয়েছিল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবুধাবিতে মাঠে নামবে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচ ১৪ অক্টোবর। এরপর ঘরের মাঠে ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।