সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অভিযানে ৩১০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪৮০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল রসূলবাগ মাঝিপাড়া এলাকায় রাজিব হোসেন কুট্টির অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত কুট্টি গোদনাইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছয়টি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃত আরেকজন মৃত আকবর আলীর ছেলে মো. রশিদুল (৪২)।
অভিযানে রাজিব হোসেন কুট্টির কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন এবং রশিদুলের কাছ থেকে ১১০ পুড়িয়া হেরোইনসহ মাদক বিক্রির নগদ ১৫,৪৮০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।