হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়
ছবি: সংগৃহীত
বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নম্বর লুকিয়ে রাখার উপায় অনেকেই জানেন না। নতুন এক ফিচারের মাধ্যমে কাজটি করতে পারবেন। ফিচারটি শিগগিরই চালু করছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপ শিগগিরই ইউজারদের নিজের নাম এমনভাবে সেভ করতে দেবে, যাতে নির্বাচিত ব্যক্তিরা ছাড়া বাকিরা জানতে না পারে।
মেসেজিং অ্যাপটি ইউজারদের পরিচিতি গোপন রাখার জন্য নতুন উপায় খুঁজছে, যা ব্ল্যাকবেরি বহু বছর আগে BB ID দিয়ে করেছিল। নতুন হোয়াটসঅ্যাপ ফিচারটি অ্যানড্রয়েড বিটা সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। এটি এখনও সমস্ত ইউজারের কাছে পৌঁছায়নি, তবে আগামী কয়েক মাসের মধ্যে পৌঁছে যাবে।
WaBetaInfo তাদের সর্বশেষ পোস্টে এই ফিচারটি চিহ্নিত করেছে, যা ইউজারেরর নাম কীভাবে কাজ করবে এবং তা রিজার্ভ করার অর্থই বা কী, সে সম্পর্কে আরও বিশদ বিবরণ দেয়। এই বিষয়ে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে।
সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রোফাইল সেটিংসে নতুন ইউজারনেম বিকল্পটিতে ‘Reserve Username’ অপশন রয়েছে।
টিপস্টার দাবি করেছে যে, ইউজারনেম নির্বাচিত কনট্যাক্টের জন্য সংরক্ষিত থাকবে। যার অর্থ ইউজাররা যদি মোবাইল নম্বর লুকিয়ে রাখেন, তাহলে অন্য লোকেরা আর WhatsApp-এ কোনও বার্তা পাঠাতে পারবে না।
সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রোফাইল সেটিংসে নতুন ইউজারনেম বিকল্পটিতে ‘Reserve Username’ অপশন রয়েছে।
কিন্তু Reserve Username কীভাবে ইউজারদের আরও ভাল গোপনীয়তা দেবে? প্রতিবেদনে দাবি করা হয়েছে যে WhatsApp 'www' দিয়ে ইউজারনেম ব্লক করবে। এতে অক্ষর, সংখ্যা এবং বিশেষ প্রতীকও থাকতে পারে। এর পাশাপাশি, ইউজারনেম একটি কী-সহ আসবে, যা ইউজাররা বন্ধুদের এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন। এতে ইউজারদের WhatsApp টেক্সট ফিডে অবাঞ্ছিত/অপরিচিত বার্তা আসবে না, তা স্ক্যামারদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। নিজের অ্যাকাউন্ট অন্য কেউ চেক করছে কি না, তাও জানা যেতে পারে।