বাংলাদেশ
রাজধানীতে পিস্তলসহ যুবক আটক
প্রতিকী ছবি
রাজধানী শেরেবাংলা থানা এলাকায় অভিযান চালিয়ে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তবে নাম জানায়নি আইনশৃঙ্খলা বাহিনীটি।
রোববার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল কাইয়ুম।
ওসি বলেন, শুক্রাবাদ এলাকা থেকে রোববার ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছে একটি পিস্তল পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে তার রাজনৈতিক পরিচয় জানি না।