ইউটিউব সার্চ হিস্ট্রি ক্লিয়ার করার সহজ উপায়
ছবি: সংগৃহীত
বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের গুরুত্ব অপরিসীম। তথ্য, বিনোদন বা শিক্ষা—সবকিছুই এখন অনলাইনে সহজলভ্য। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ইউটিউব। বিনোদনের পাশাপাশি ইউটিউবের মাধ্যমে বহু মানুষ উপার্জনেরও সুযোগ পাচ্ছেন।
তবে ইউটিউব ব্যবহার করার সময় ব্যক্তিগত তথ্যও সংরক্ষিত হয়। আপনার সার্চ হিস্ট্রি অন্য কেউ দেখলে ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। তাই ইউটিউবের সার্চ হিস্ট্রি নিয়মিত ক্লিয়ার করা প্রয়োজন।
সার্চ হিস্ট্রি মুছে ফেলার পদ্ধতি:
ইউটিউব অ্যাপে সার্চ বক্সে যান।
যেকোনো সার্চ আইটেমের ওপর কিছুক্ষণ প্রেস করুন।
উপরে আসা ডিলিট অপশনে ক্লিক করুন।
সব সার্চ হিস্ট্রি একসাথে মুছে ফেলতে ইউটিউবের Privacy সেটিংসে যান এবং Clear History ক্লিক করুন।
এই সহজ ধাপগুলো অনুসরণ করলে আপনার ইউটিউব ব্যবহার সম্পূর্ণ ব্যক্তিগত ও নিরাপদ থাকবে।