ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান।

দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিক প্রোগ্রাম।

ওয়ার্কার্স পার্টি

বেলা ১১টায় সেগুনবাগিচায় পার্টি অফিসে সংবাদ সম্মেলন।

গণঅধিকার পরিষদ

বেলা ১১টায় হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় বিদ্যুৎ ভবনে সমঝোতা স্মারক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।