আমানতের সম্পদ হারিয়ে গেলে জরিমানার বিধান কী?

আমানতের সম্পদ হারিয়ে গেলে জরিমানার বিধান কী?

প্রতিকী ছবি

প্রশ্ন : আমি একদিন বাজারে যাচ্ছিলাম, পথিমধ্যে আমার ভাইয়ের সঙ্গে দেখা হয় এবং আমার ভাই আমাকে কিছু স্বর্ণ দেয় রাখার জন্য। তবে আমি তার দেওয়া প্যাকেট খুলেও দেখিনি, তা স্বর্ণ কি না? এভাবে বাজারে চলে যাই। বাজার থেকে ফেরার পর দেখতে পাই আমার পকেট থেকে প্যাকেটটি হারিয়ে গেছে। আমি বুঝতে পারি স্বর্ণ নাই।

চুরি হয়ে গেছে, না হারিয়ে গেছে, এটা বুঝতে পারছি না। এখন আমার জানার বিষয় হলো, আমার হস্তক্ষেপ ছাড়া যে স্বর্ণ হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এতে আমার জরিমানা দিতে হবে কি না?

—আবু বকর, ভাটারা

উত্তর: আমানতের সম্পদ যথাযথ হেফাজত করা সত্ত্বেও হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে ক্ষতিপূরণ দিতে হয় না; তবে হেফাজতের ক্ষেত্রে ত্রুটি বা অসতর্কতার কারণে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে ক্ষতিপূরণ দেওয়া অবশ্যক। সুতরাং প্রশ্নের বিবরণ মতে, যদি আপনার পকেট ব্যতীত হেফাজতের জন্য অন্য কোনো উত্তম ব্যবস্থা থাকা সত্ত্বেও তা পকেটে রেখে থাকেন তাহলে ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথায় দিতে হবে না।

(সুরা : নিসা, আয়াত : ৫৮, আহকামুল কোরআন : ২/২৯৩, ফাতাওয়ান নাওয়াজিল : পৃষ্ঠা-৩০৮, ফাতাওয়ায়ে তাতারখানিয়া : ১৬/২০-২১, আপকে মাসায়েল আওর উনকা হল : ৭/২০৮)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা