ফরিদপুরের চরভদ্রাসনে যাত্রীদের সুরক্ষায় প্রশাসনের লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ
সংগ্রহীত ছবি
ফরিদপুরের চরভদ্রাসনে গোপালপুর মৈনট টু গোপালপুর নৌপথের স্পিডবোটে চলাচলকারী যাত্রীদের জন্য চরভদ্রাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপালপুর ঘাটে এসব সামগ্রী দেওয়া হয়।
স্পিডবোটগুলোর জন্য ৩০টি বয়া, ৪০টি লাইফ জ্যাকেট যাত্রী ও চালকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। এ সময় স্থানীয় ব্যক্তিরা ও বিভিন্ন বোটের চালকরাও উপস্থিত ছিলেন।
ইউএনও মনিরা খাতুন বলেন, যাত্রী ও চালকদের সঙ্গে স্পিডবোটগুলোতে শিশুরাও চলাচল করে। যে কারণে তাদেরকে ছোট আকারের ও বড়দের জন্য বড় আকারের লাইফ জ্যাকেট দেওয়া হয়। যারা লাইফ জ্যাকেট ব্যবহার করেন না, তাদেরকে বয়া দেওয়া হয়। তারা দুর্ঘটনায় পড়লে তাৎক্ষণিকভাবে বয়ার সাহায্যে ভেসে থাকতে পারবে।
এতে করে দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া যাবে।