অস্ট্রেলিয়াকে আড়াইশ’র আগেই থামালো ভারত

অস্ট্রেলিয়াকে আড়াইশ’র আগেই থামালো ভারত

সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ম্যান ইন ব্লুদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে অজিরা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৩৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছেন স্বাগতিকরা।

শনিবার (২৫ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শুরু এনে দেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দুজনের ব্যাট থেকে আসে ৬১ রান। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই।

হেড ২৫ বলে ২৯ রান করে আউট হলে ৪১ রান করে তার দেখানো পথে হাঁটেন মার্শ। এরপর রেনশোকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ম্যাথিউ শর্ট। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৪১ বলে ৩০ রান করে ফেরেন এই অজি ব্যাটার।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৪৮ বলে ফিফটি তুলে নেন রেনশো। ২৪ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি। কিন্তু ফিফটির পর পিচে থাকতে পারেননি তিনি। ৫৮ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন রেনসো।

এরপরই ছন্দ হারায় অজিরা। মিচেল ওয়েন (১), মিচেল স্টার্ক (২), নাথান ইলিস (১৬), কোপার কোনোলি (২৩) এবং জস হ্যাজলউড ডাক আউট হলে ২০ বল হাতে রেখে ২৩৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন হার্শিত রানা। এ ছাড়াও ওয়াসিংটন সুন্দর দুটি, মোহাম্মদ সিরাজ, কৃষ্ণা, কুলদ্বীপ যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট শিকার করেন।