ঢাকা ব্যাংকের মুনাফা কমেছে ২০.৩৬ শতাংশ

ঢাকা ব্যাংকের মুনাফা কমেছে ২০.৩৬ শতাংশ

ফাইল ছবি

‎পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাসের প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২০.৩৬ শতাংশ।

রবিবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা ব্যাংক পিএলসির চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৪ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.২৪ টাকা। সে হিসেবে ঢাকা ব্যাংক পিএলসির শেয়ারপ্রতি মুনাফা অপরিবর্তীত আছে।

এদিকে, চলতি হিসাববছরের নয় মাসে ঢাকা ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩৩ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৬৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩৪ টাকা বা ২০.৩৬ শতাংশ।

এছাড়া, চলতি হিসাববছরের নয় মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২১.৯০ টাকা। আগের হিসাববছরের একই সময়ে ঢাকা ব্যাংক পিএলসির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১০.৪০) টাকা।

‎২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে ঢাকা ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৯৪ টাকায়।