চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব স্ট্রোক দিবস ২০২৫ উদযাপন
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ডিপার্টমেন্ট ২০২৫ সালের বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আলম এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ও উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মদ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দিন, উপাধক্ষ্য অধ্যাপক ডা. আব্দুর রব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নিউরোসার্জারি বিভাগের ইউনিট প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সানাউল্লাহ শামীম, সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুল কাদের, সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক, উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক ডা. সিরাজুল মুনির অহি, সহকারী অধ্যাপক ডা. মইনুদ্দীন জাহেদ, সহকারী অধ্যাপক ডা. কামাল হোসেন, ডা. মাজেদ সুলতান, ডা. সমীর, আবাসিক সার্জন ডা. ইমরান হোসেন, ডা. আলাউদ্দিন, ডা. নারায়ন ধর, ডা. মির্জা, ডা. শিহাব, ডা. শামীমা, ডা. খুরশীদ, ডা. আয়াতুল আমিন, ডা. জয়দীপ, ডা. সৌমেন, ডা. রাখাল, ডা. আশিক, ডা. মুনীর, ডা. নূর, ডা. সজীব, ডা. জিসান, ডা. দেবব্রত, ডা. হিমা, ডা. ইরফান প্রমুখ।
উদযাপন অনুষ্ঠানে স্ট্রোক প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও রোগীদের যত্ন বিষয়ক বক্তৃতা, আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।