বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এনডিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এনডিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সংগ্রহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি প্রতিনিধিদল। গতকাল সোমবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শহীনুল হক, সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি কোর্স)-২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৫-এর কোর্স সদস্য, অনুষদ সদস্য এবং স্টাফ অফিসাররা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।