খুশকি দূর করতে মেথি ব্যবহার করবেন যেভাবে

খুশকি দূর করতে মেথি ব্যবহার করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

খুশকির সমস্যা সারা বছরই দেখা যায়। শীত এলে তা আরও বেড়ে যায়। খুশকি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা দূর করে অনেকেই বাজারচলতি বেশ শ্যাম্পু ব্যবহার করেন। এতে সাময়িকভাবে সমাধান মিললেও খুশকির সমস্যা কিছুতেই দূর হতে চায় না। 

খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন মেথিতে। কীভাবে এই উপাদানটি ব্যবহার করবেন, চলুন জেনে নেওয়া যাক- 

১. মেথির তেল

১ কাপ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ মেথিদানা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। মেথির রং লালচে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে ছেঁকে কাচের শিশিতে ভরে রাখুন। সপ্তাহে তিন দিন মাথায় লাগান এই তেল। খুশকি কমে আসবে।

২. মেথি দিয়ে তৈরি মাস্ক

আগের রাতে ১-২ টেবিল চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশাতে পারেন ১ টেবিল চামচ লেবুর রস। এই মিশ্রণ ভালো করে মাথায় মাখুন। আধা ঘণ্টা রেখে হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে নিন। 

৩. মেথি ভেজানো পানি 

২-৩ টেবিল চামচ মেথিদানা ১ লিটার পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন শ্যাম্পু করার পর, মেথি ভেজানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের জন্য এই টোটকা করলে আর বাড়তি কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না।