বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের বিশাল সুখবর দিলো বিসিসিআই

বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের বিশাল সুখবর দিলো বিসিসিআই

সংগৃহীত ছবি

সদ্য শেষ হওয়া নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছে ভারত। আর এই জন্য বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের জন্য ৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এই বিশাল অঙ্কের অর্থ খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া এই জয়কে ভারতের নারী ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই জয় শুধু এক ম্যাচের জয় নয়, এটি এমন এক মুহূর্ত যা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে। এই সাফল্য পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটি নারীদের ক্রিকেটের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ। 

বিসিসিআইয়ের পুরস্কারের পাশাপাশি, বিশ্বচ্যাম্পিয়ন ভারত দল আইসিসি থেকেও পেয়েছে প্রায় ৫৫ কোটি টাকা, যা নারী ক্রিকেট ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ অর্থ পুরস্কার।