ভ্যাটিকানে পোপের সাথে মাহমুদ আব্বাসের বৈঠক

ভ্যাটিকানে পোপের সাথে মাহমুদ আব্বাসের বৈঠক

ছবিঃ সংগৃহীত।

ভ্যাটিকান পোপের সাথে বৈঠক করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।গাজার বেসামরিক জনগণকে মানবিক সাহায্যের পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে দ্বিরাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে তারা আলোচনা করেছেন।

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও বৃহস্পতিবার ভ্যাটিকানে এই বৈঠক করেন।হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চললেও গত কয়েক সপ্তাহে ইসরায়েল বহুবার তা লঙ্ঘন করে হামলা চালিয়েছে।

পাশাপাশি, এখনও গাজায় খাদ্য, পানীয় জল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ অপ্রতুল। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের ‘অসামরিক জনগণের সাহায্য সংক্রান্ত জরুরি প্রয়োজন’ নিয়ে আলোচনা করেছেন বলে ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে। আব্বাসকে সহায়তার আশ্বাস দিয়েছেন পোপ লিয়ো। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে ‘দ্বিরাষ্ট্র ব্যবস্থা’ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে বলে প্যালেস্টাইন সরকার সূত্রের খবর।

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফতের গড়া সংগঠন ফাতাহর নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। একাধিক দেশের স্বীকৃতিপ্রাপ্ত প্যালেস্টাইন রাষ্ট্রের প্রেসিডেন্ট আব্বাসের দফতর ওয়েস্ট ব্যাঙ্কের রাজধানী রামাল্লায়।

ইসরায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে।একদা গাজার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালের ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলওকে পরাস্ত করে গাজার দখল নিয়েছিল।