নেত্রকোনায় বিস্ফোরক মামলায় দুই আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগ্রহীত ছবি
নেত্রকোনার পূর্বধলায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ তালুকদার (৬৩) এবং একই ওয়ার্ডের সহ-সভাপতি মো. তারা মিয়া (৫৬)।
বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।