ডেমরা থানা বিএনপির কমিটি ঘোষণা

ডেমরা থানা বিএনপির কমিটি ঘোষণা

ফাইল ছবি

অবশেষে ঘোষণা করা হলো ডেমরা থানা বিএনপির কমিটি।  প্রবীণ নেতা এসএম রেজা চৌধুরী সেলিমকে আহ্বায়ক ও মো. আনিসুজ্জামান জামানকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রিমন স্বাক্ষরিত দলের নিজস্ব প্যাডে এ কমিটি অনুমোদন করেন।

এ বিষয়ে ডেমরা থানা বিএনপির নবনিযুক্ত আহ্বায়ক বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি অবিচল আস্থা এবং ভালোবাসা নিয়ে দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখেছি।  জেল-জুলুম আর অত্যাচারের মাত্রা অতিক্রম করে নিজেকে বিলিয়েছি দলের জন্য।  আজ আমাদের প্রাণের সংগঠন আমাদের মূল্যায়ন করেছে।  এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।  

তিনি আরও বলেন, এখন টার্গেট আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী ভাইকে ধানের শীষে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করা। আর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সফল, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সহযোগিতা করা। 

বর্তমানে সাহসী নেতৃত্ব প্রতিষ্ঠায় ডেমরা থানা বিএনপির নতুন কমিটিকে সর্বস্তরের নেতা কর্মীরা স্বাগত জানিয়েছেন।