সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৩১

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৩১

ফাইল ছবি

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ২৩৩ জন ও অন্যান্য ঘটনায় ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও অভিযানে দুইটি করে একনলা বন্দুক ও পাইপগান, আটটি কার্তুজের খোসা, ছয় রাউন্ড কার্তুজ ও তিনটি এলজি উদ্ধার করা হয়।