অভিজ্ঞতা ছাড়া ইস্টার্ন ব্যাংকে চাকুরির সুযোগ
ইস্টার্ন ব্যাংকের লোগো। ফাইল ছবি
বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: ৩৬,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক ইস্টার্ন ব্যাংক পিএলসি করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম