রাতে শাক খেতে নেই কেন?
ছবি: সংগৃহীত
গরম ভাতের সঙ্গে একটু শাক ভাজি কিংবা তরকারি হলে আর কিছু লাগে না। শাক যেমন মুখরোচক, তেমনি স্বাস্থ্যকর। তবে খেয়াল করে দেখবেন, অনেক বাড়িতেই রাতে খাবার পাতে শাকজাতীয় খাবার রাখা হয় না। বিশেষ করে গুরুজনরা উপদেশ দেন, রাতে শাক খেও না। কিন্তু কেন?
রাতে শাক খেতে বারণ করা হয় কেন? এটি কি নিছক কুসংস্কার? না কি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি? চলুন জানা যাক-
শাকের উপকারিতা
শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো। সবুজ শাক-সবজি খেলে অনেক রোগ থেকেই দূরে থাকা থাকা যায়। পুষ্টিবিজ্ঞানের তথ্য অনুযায়ী, সুস্থ থাকতে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ২০০ গ্রাম শাকসবজি গ্রহণ করা উচিত। কিন্তু এত উপকারি খাবার কেন রাতে খেতে মানা করা হয়?
আয়রনের শোষণ
শাকে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। রাতে শরীরের পরিপাকতন্ত্র সঠিকভাবে কার্যকর থাকে না। ফলে অতিরিক্ত আয়রনযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। তাই সুস্থ থাকতে রাতের দিকে শাক না খাওয়াই ভালো।
অতিরিক্ত ফাইবার
শাকে থাকে প্রচুর ফাইবার। আর ফাইবার হজম হতে সময় নেয়। তাই রাতের বেলা শাক খেলে তা হজম করতে অসুবিধা হয়।
যেসব রোগীদের শাক খাওয়া উচিত নয়
প্রতিটি শাকেই রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। তাই কিডনি ও হার্ট সংক্রান্ত রোগে আক্রান্ত ব্যক্তিদের শাক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। নয়তো সমস্যা বাড়তে পারে।
এছাড়া আইবিএস-এর মতো পেটের সমস্যায় যারা ভুগছেন তারা সহজে শাক হজম করতে পারেন না। তাই তাদের ডায়েট থেকেও শাক বাদ দিয়ে দেওয়া হয়।
তবে সন্ধ্যা ৭টার মধ্যেই যদি রাতের খাবার খেয়ে ফেলেন সেক্ষেত্রে সামান্য শাক খেতেই পারেন। যাদের হজমশক্তি দুর্বল তারা ভুলেও রাতে শাক খাবেন না।