রাজধানীর পল্লবীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর পল্লবীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

সংগ্রহীত ছবি

রাজধানীর পল্লবী থানাধীন কালশি এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সৈয়দ হেলাল হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। পেশায় তিনি ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। 

শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হেলাল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা চাটখিল গ্রামের বাসিন্দা মৃত মোকলেছুর রহমানের ছেলে। বর্তমানে তিনি বনানী মহাখালী কড়াইল আদর্শ নগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বোনজামাই রায়হান মিয়া জানান, সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দুর্ঘটনার শিকার হন। পথচারীরা প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেন।

দুপুর দেড়টার দিকে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তারা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ঘাতক মোটারসইকেল শনাক্ত করাসহ চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।