নোয়াখালীর নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

নোয়াখালীর নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

আহমেদ কামরুল হাসান

নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আহমেদ কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এর আগে বাগেরহাট জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস (প্রশাসন)-২৫তম ব্যাচের একজন কর্মকর্তা।

অন্যদিকে নোয়াখালীর বর্তমান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে প্রদান করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এই বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।