মালিবাগে ময়লা রাখার ঘরে আগুন
ফাইল ছবি
রাজধানীর মালিবাগ এলাকায় ফ্লাইওভারের নিচে থাকা ময়লা রাখার একটি ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহাজাহান।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং অগ্নিকাণ্ডের কারণও এখনো জানা যায়নি।