চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৩

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৩

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা হলেন- আনোয়ারুল ইক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

জানা যায়, ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল শুরু হয়। এরকম একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, সকালে শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় তারা দ্রুত সরে পরার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।