লোক সমাগমের প্রস্তুতির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

লোক সমাগমের প্রস্তুতির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিকি ছবি

নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীর (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। লোক সমাগমের প্রস্তুতির অভিযোগে তাকে সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার চরবাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার আনিসুল হক সুবর্ণচরের খাসেরহাট বাজারের ব্যবসায়ী এবং বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে চরবাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চরজব্বর থানা-পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে খাসেরহাট এলাকার ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান এবং এ বিষয়ে রাতেই মাইকিং করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, আগামী ১৩ নভেম্বর ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।