টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

প্রতিকি ছবি

টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে র‍্যাব-১৪। আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, হাসপাতালে আসা রোগীদের ভুলিয়ে-ভালিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকে তারা। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে।