৪০০ কর্মী নেবে গোল্ডেন হারভেস্ট
গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডের লোগো। ফাইল ছবি
গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীরা এইচএসসি অথবা ডিপ্লোমা পাসেই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৪০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১৮-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী)
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল) করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম