ধামরাইয়ে র‍্যাবের অভিযান আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

ধামরাইয়ে র‍্যাবের অভিযান আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৬০০ গ্রাম (আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা) হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪। বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়। 

আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। 

র‍্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে নজরদারিতে রাখার পর সকালে অভিযান চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকার মতো। 

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, ‘এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় চালান করা হতো। আটকের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানার চেষ্টা চলছে।’