ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিমকোর্টের চিঠি
সংগ্রহীত ছবি
বুধবার (১২ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদরদপ্তরে আজকে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে।
এ রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে গত কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।