ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদে ৩ বছরের (২০২১, ২০২২ ও ২০২৩) ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষদের আটটি বিভাগ ও একটি ইনস্টিটিউটের মোট ৭৬ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পান। এছাড়া দেশে-বিদেশে প্রকাশিত গবেষণা গ্রন্থ এবং স্বীকৃত জার্নালে প্রকাশিত মৌলিক প্রবন্ধের জন্য ১০ জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এছাড়া কিউ১ ও কিউ২ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য অনুষদের বিভিন্ন বিভাগের ৩৮ জন শিক্ষককে প্রণোদনার চেক দেওয়া হয়।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকগণ ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকদের নাম ঘোষণা করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নেছার আলী তিতুমীর, ওমর ইবনে নাজিম, সৈয়দ শোভন মাহবুব মাহিন, মো. জাবের ইবনে তাহের, আরাফাত রহমান, ফাল্গুনী বিশ্বাস, শোভা ইসলাম, মো. হাসান কিবরিয়া, মো. মঈনুল ইসলাম, মো. মিনহাজ উদ্দিন তুর্য, তানভীর আহমেদ খান ফাহিম, জয়ন্তী ঘোষ, তিথি ভূঁইয়া, মো. আল-আমিন হোসেন, সুমাইয়া ফরুকী, মেহেদী হাসান, অনিন্দ্যশ্রী দাস মৌলি, ফারজানা জামান, নাদিয়া মেহজাবিন ঐশী, মাহজেরিন অন্বেষা, সাহেরা আক্তার, আতিয়াতুজ জাহান, নন্দিতা স্কলাস্টিকা কস্তা, লাবনী আক্তার, বোরহান উদ্দিন, অজয় রাজবংশী, সুমাইয়া সুলতানা সাইবা, নাজিয়া তাসনিম, তানজিনা আক্তার, সৌরভ রায়, মাহমুদা রহমান দিবা, আশরাফুন জান্নাত সুপ্তি, আতিকা অবনী, বিষ্ণু রায়, ঐশ্বর্য বশাক, ফজলে রাব্বী, আদিয়াত ইবনে নাসের, হাসনাইন আহমেদ আলভি, নুসরাত জাহান, আংশুয়া কর্মকার, মাহিমা জান্নাত জেমি, মারিয়া আহমেদ সাফা, মো, সাবিত আল-সাবা রিয়ন, ইকরা মুন নেছা, রওনক তাবাসসুম, কাজী মো. মিফতাহুল হক নোবেল, অপূর্ব রায় চৌধুরী, নাফিয়া মল্লিক, প্রলয় চন্দ্র পাল, মো. সাজিদুল ইসলাম সৌরভ, অভয় রায়, নিশাত আক্তার, মাহফুজ ইসলাম সুয়াভ, তরিকুল ইসলাম, মাহনাজ ইব্রাহিম, মো. নিয়ামুল ইসলাম সিয়াম, সাফায়েত খান সাফি, নাবিল আহমেদ উৎস, দিপু রায়, রিয়াদুল ইসলাম, মো. মুহিতুল আলম, মো. আবদুল্লাহ আল ফাহিম, এ. এফ. এম. তাহসিন শাহরিয়ার, সামিনা নাজনীন, কামরুন নাহার কলি, সাসকিন নেছা কাকলি, মো. আমিনুল ইসলাম সাজিদ, আবু হানিফা, খন্দকার শাহরিয়ার ইসলাম, ফারিয়া রউফ রিয়া, মালিহা বিনতে আলাউদ্দিন, ফারিয়া শারমিন, তায়েবা চেরাগী প্রাচী, রাইসা রাশিদ মিম, নাহিয়ান নুজহাত, আমান উল্যাহ্ আমান।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাকিব হোসেন, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান, গণিত বিভাগের অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায়, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মো. রাজীব আরেফিন, সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, প্রভাষক আছমা আক্তার আঁখি, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহাবুব আলম ভূঁইয়া, রসায়ন বিভাগের প্রভাষক সামিহা নাহিয়ান।