নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক

প্রতিকি ছবি

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক এবং সংগঠনটির ঢাকা উত্তর মহানগর শাখার সহ-সভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক হন তিনি।

তিতাস উদ্দিন সুলতানপুর বাবুপাড়া এলাকার শাহ আলমের ছেলে। 

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস নিজ বাড়িতে অবস্থান করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করছিলেন। এ ব্যাপারে গোপন তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয় বলে তিনি জানান।