আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

ফাইল ছবি

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আইসিবি ইসলামিক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স)
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং সেক্টরে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ২০ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৫