চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

প্রতিকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায় সরফভাটা ইউনিয়নে আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটায় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মান্নান একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মো. নাজের সওদাগরের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো.সেলিম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হবে।