যশোরের নতুন জেলা প্রশাসক আশেক হাসান

যশোরের নতুন জেলা প্রশাসক আশেক হাসান

মোহাম্মদ আশেক হাসান

যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলির আদেশ পেয়েছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালনরত উপসচিব মোহাম্মদ আশেক হাসানকে যশোর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

ইতিপূর্বে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের কারণে সর্বমহলে সমাদৃত হন। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন কর্মকা-ে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশের মাধ্যমে যশোর প্রশাসনে নতুন নেতৃত্বের আগমন ঘটল। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানকে স্বাগত জানিয়েছে।