কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রফিউদ্দীন আনছারীর ইন্তেকাল
মাওলানা রফিউদ্দীন আনসারী
বিশেষ প্রতিনিধি-
সাতক্ষীরা কলারোয়া উপজেলার বিশিষ্ট আলেম কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিউদ্দীন আনসারী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মাওলানা রফিউদ্দীন আনসারী সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে কোরআনের খেদমত করেছেন। তিনি অত্যন্ত মিষ্টভাষী ও সদালাপী আলেম হিসেবে পরিচিতি ছিলেন। দেশ-বিদেশে তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন।
শনিবার বাদ আসর তার নিজ বাড়িতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন তালা-কলারোয়া আসনের সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবীব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহসহ আলেম ওলামা ও নানা শ্রেণি পেশার মানুষ। জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।