ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
ফাইল ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫০৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রবিবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ২ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ৬৬ টি সিএনজি ও ২০৪ টি মোটরসাইকেলসহ সহ মোট ৩৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫ টি বাস, ১২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ১২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ২ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৯৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭ টি বাস, ২ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ১৬২ টি মোটরসাইকেলসহ মোট ২৩৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১০ টি বাস, ৩ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ১৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ৫ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ১০০ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৪৭ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩১৮ টি গাড়ি ডাম্পিং ও ১১৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।