২২ বছর পর আক্ষেপ ঘুচল বাংলাদেশের
ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ। ছবি : সংগৃহীত
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।১১ মিনিটের শেষে মোরছালিনের করা গোলটিকে ধরে রেখে ১–০ গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি জিতল বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। এর আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
১১ মিনিট শেষে বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।প্রথমার্ধে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার চাপ তৈরি করে ভারত। যদিও গোলের দেখা পায়নি।
৮৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনের দিকে লেগেছিল বল। বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির দাবিতে কান দেননি রেফারি।