ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্য সমাধান

ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্য সমাধান

ফাইল ছবি

কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্য ঘরোয়া কার্যকরী কিছু টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা। 

মূলত হজমের সমস্যা হলে কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দেয়। তবে এখানেই শেষ নয়। জিনগত ভাবেও হতে পারে। 

অনিয়মিত জীবন যাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই রোগের অন্যতম প্রধান কারণ। তবে একটি ফল আছে যা এই কঠিন রোগের সহজ সমাধান করতে পারে।

ব্রিটিশ ডায়েটেটিক অ্যাসোসিয়েশন (বিডিএ) নির্দেশিকা অনুসারে ৭৫টিরও বেশি ক্লিনিকাল ট্রায়ালের পর বিশ্লেষণ করে দেখা গিয়েছে কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য কিউই ফল কার্যকরী। এতে উপস্থিত খনিজ উপাদান এই রোগের সমস্যা মেটাতে অত্যন্ত উপকারী। কিউইতে আছে দ্রবণীয় এবং অদ্রবণীয়, দুই ধরনের ফাইবার। যা হজমের জন্য গুরুত্বপূর্ণ। এটি এক প্রকার কার্যকরী পাচক এনজাইম অ্যাক্টিনিডিন থাকে। যা হজম দ্রুত হতে সাহায্য করে। ফলে পেট ফাঁপার সমস্যা কমে।

কিউই কী ভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় উপকারী?

এতে আছে অদ্রবণীয় ফাইবার, যা মলের পরিমাণ বৃদ্ধি করে। দ্রবণীয় ফাইবার যা মলকে নরম করে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটে।

কিউইতে থাকা অ্যাক্টিনিডিন এনজাইম, প্রোটিন হজমে সাহায্য করে। যা অন্ত্রের চাপ কমায় ফলে তা আরও দ্রুত এবং ভালো কাজ করতে পারে।

ফলটি প্রাকৃতিকভাবে জলীয় ধর্মী। ফলে যা মল নরম হয় যা সহজ নির্গমনের জন্য অত্যন্ত জরুরি।

কিউই উচ্চ পুষ্টিগুণে ভরপুর। এদিকে এতে শর্করার পরিমাণ অত্যন্ত কম। ফলে যাঁদের ডায়াবিটিস আছে, তাঁদেরও হঠাৎ করে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা থাকে না।

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাঁরা টানা ৭ দিন দিনে ২-৩টি কিউই খেতে পারেন। তফাত চোখে পড়বে।