শৈলকূপায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
প্রতিকী ছবি
ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসলাম হোসেন একই এলাকার রাসেম বিশ্বাসের বড় ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসলাম হোসেন তার বন্ধুর মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন, হঠাৎ করে কবিরপুর জামে মসজিদের সামনে এলে মোটরসাইকেল থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বৃহস্পতিবার রাতে আসলাম হোসেন মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।