যমুনা গ্রুপে এরিয়া ম্যানেজার পদে চাকরির সুযোগ
যমুনা গ্রুপের লোগো। ফাইল ছবি
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘এরিয়া ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
বিভাগের নাম: সেলস, প্লাজা/শোরুম
পদের নাম: এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৮ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে যমুনা গ্রুপ আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম