স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

সংগৃহীত ছবি

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রবিবার রাত ৮টার পরে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

জানা গেছে, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন খালেদা জিয়া।

বিডি প্রতিদিন/কেএ