খুলনায় ২২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
সংগৃহীত
খুলনা বিভাগের ৯ জেলায় অভিযান চালিয়ে ২২ প্রতিষ্ঠানকে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২৩ নভেম্বর) ভোক্তা অধিকারের ১১টি টিম এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে জবেদ হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে আল নূরী টি হাউজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং জুবায়ের এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিক কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে কুমারখালী উপজেলার সান্দিয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে মেসার্স শেখ ফার্মেসিকে ২ হাজার টাকা, উৎপল ফার্মেসিকে ১ হাজার টাকা এবং সাবিহা ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চাচড়া মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে নিউ ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১ হাজার টাকা এবং রাসেল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে শৈলকূপা উপজেলার ভাটই বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে রাজধানী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে মোল্লাহাট উপজেলার মোল্লাহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য বিক্রয় করার অপরাধে খান বেকারিকে ৫ হাজার টাকা, সুনিল মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা ও প্রশান্ত মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা এবং শেফালি ফার্মেসিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার চিত্রালী বাজার ও বিআইডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে মেগা বিরিয়ানি হাউজকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আল আরাফা লাইভ ফুডকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে মেসার্স মিষ্টিমুখকে ৩ হাজার টাকা এবং মেসার্স কুন্ডু সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে কালিয়া উপজেলার চাচুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মায়ের দোয়া বেকারিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।